মালদা

গাজোলে রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের

গাজোল বামনগোলা মোড় রাস্তা পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। তাদের দাবি প্রায় পাঁচ বছর ধরে থানা থেকে শঙ্করপুর গ্রামের রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ। এখন রাস্তায় ড্রেনের জল জমে রয়েছে। স্কুলের পড়ুয়াদের স্কুলে যেতে, গ্রামবাসীদের প্রতিদিনের যাতায়াতে অসুবিধা হয়। প্রশাসনকে বার বার  জানানো হলেও তাদের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। তাই আজ তারা প্রায় সাতশো জন গ্রামবাসী একত্রিত হয়ে রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। সকাল থেকে এই অবরোধ চলতে থাকে। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত প্রশাসনের কোন আধিকারিক এসে তাদের সাথে কথা না বলেছে এবং রাস্তার কাজ শুরু করেছে ততক্ষণ তারা এই পথ অবরোধ চালিয়ে যাবে। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে   
https://www.youtube.com/embed/aX7hJpCmbgA